Sunday, March 26, 2017

মৃত মানুষের শহরে

মৃত মানুষের শহরে,
ঘরগুলো পরিণত হয়েছে একেকটা কবরে।

এইখানে সকলের হৃদয় তালাবদ্ধ, চোখ অন্ধ, মুখ বন্ধ
সকলে নিস্প্রিহ, নিস্তব্ধ ক্লান্ত, পরিশ্রান্ত আর ঘুমন্ত।

পোড়া ঝলসানো শরীরের গন্ধ নাকে এসে লাগে না
লাশের স্তুপের উপর ক্ষমতার আভাস, চোখে পড়ে না।

হাহাকার, নির্বিচার, অনাচার আর অত্যাচার
আর সঙ্গে চলছে মিথ্যাচার;
শক্তি, বুদ্ধি, জ্ঞান লোপ পেয়েছে ক্ষমতার লোভে
আর হিংস্র দানবের তোপে।

এখানে ক্ষমতার লোভ, মিথ্যা অহংকার
কারণ এখানে আমরা সবাই মৃত।

No comments:

Post a Comment

সেরা

প্রজেক্ট উবামেসেলিস

শুরু আগে ড. নিলান ডাস্টি নিজের সব শক্তি ব্যয় করে দৌড়াচ্ছে । চাঁদের আলোতে পথ দেখতে খুব একটা কষ্ট হচ্ছে না । অভ্যাস না থাকার কারনে ...

জনপ্রিয়